| বঙ্গাব্দ
ad728
ad728

রাশিয়ান তেলবাহী জাহাজ আটক করলো মার্কিন বাহিনী

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 08-01-2026 ইং
  • 39434 বার পঠিত
রাশিয়ান তেলবাহী জাহাজ আটক করলো মার্কিন বাহিনী
ছবির ক্যাপশন: ফাইল ফটো

উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। জব্দ তেলের ট্যাংকাটির নাম মারিনেরা। এটি পূর্বে বেলা ১ নামে পরিচিত ছিল।    

বুধবার (৭ জানুয়ারি) নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপির।   

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে ভেনেজুয়েলার কাছে জাহাজটি জব্দ করা হয়।

এই অঞ্চলে নিয়োজিত মার্কিন ইউরোপীয় কমান্ডের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জব্দকৃত রুশ পতাকাবাহী জাহাজ মারিনেরার বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকারটি তথাকথিত ‘অনুমোদিত তেল’ পরিবহণ করছিল এবং এটির বিরুদ্ধে ‘আদালতের জব্দ আদেশ’ ছিল।

প্রেস সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘনের জন্য ক্রুদের বিচারের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে তাদেরকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে আনা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT