আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চার আসন ছেড়ে দেয়ার একদিন পর শরিকদের জন্য আরো ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাড় দেওয়া প্রার্থী হলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস (যশোর-৫), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালি-৩), গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ-৪), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-১২) এই আসনগুলোতে লড়বেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |