গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে রাশেদকে দলের অনুমতি দেওয়া হয়েছে ধানের শীষে নির্বাচন করার জন্য। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি
নুরুল হক নুর আরও জানান, রাশেদ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন এবং শিগগিরই নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |