| বঙ্গাব্দ
ad728
ad728

এক সপ্তাহ আগে থেকেই মাদুরুকে সতর্ক করা হয়েছিলো

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 03-01-2026 ইং
  • 26118 বার পঠিত
এক সপ্তাহ আগে থেকেই মাদুরুকে সতর্ক করা হয়েছিলো
ছবির ক্যাপশন: নিকোলাস মাদুরু

হামলার এক সপ্তাহ আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আত্মসমর্পনের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। এক সপ্তাহ আগে তার সঙ্গে মাদুরোর কথা হয়। তখন তিনি তাকে বলেছিলেন, তোমাকে ক্ষমতা ছাড়তে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। ভেনেজুয়েলার ওই জুটিকে প্রথমে হেলিকপ্টার এবং পরে রণতরীযোগে যুক্তরাষ্ট্রে নেয়া হয়। 


ট্রাম্পের অভিযোগ, তারা বহু আমেরিকান জনগণ হত্যার জন্য দায়ী। এছাড়া তারা নিজ দেশের জনগণকেও হত্যা করেছেন। মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে তার বর্ণনাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মাদুরোকে দুর্গের মতো একটি স্থান থেকে আটক করা হয়েছে। যা দেখতে সাধারণ বাড়ির মতো ছিল না। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমরা মাদুরোকে চার দিন আগেই আটক করতাম। কিন্তু আবহাওয়া অনুকূল ছিল না। তিনি আরও বলেন, আবহাওয়া নিখুঁত হওয়ার প্রয়োজন ছিল। হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল এবং আমরা বললাম এখনই যাও। যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নিহত হয়নি বলে জানান ট্রাম্প। বলেন, কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু তারা ফিরে এসেছে এবং বর্তমানে তারা বেশ ভালো অবস্থায় আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, এই হামলার এক সপ্তাহ আগেই মাদুরোকে আত্মসমর্পণের কথা বলেন ট্রাম্প। তিনি জানান, সামনের দিনগুলোতে ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে যুক্তরাষ্ট্র শক্তিশালীভাবে যুক্ত হতে যাচ্ছে। অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদেরকে অনেক বেশি নিখুঁত (সার্জিক্যাল) এবং অনেক বেশি শক্তিশালী কিছু করতে হতো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT